বিয়াকের নতুন সিইও এ (রুমী) আলী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মোহাম্মদ এ (রুমী) আলী
মোহাম্মদ এ (রুমী) আলী

বাংলাদেশ ইন্টারন্যাশনাল আরবিট্রেশন সেন্টারের (বিয়াক) নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে দায়িত্ব নিয়েছেন মোহাম্মদ এ (রুমী) আলী। গত বৃহস্পতিবার তিনি আনুষ্ঠানিকভাবে এই পদে যোগ দেন। এ (রুমী) আলী ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর শেষ করে ১৯৭৫ সালে তৎকালীন এ এন জেড গ্রিন্ডলেজ ব্যাংকে যোগ দেন। ১৯৯৭ সালে তিনি ব্যাংকটির বাংলাদেশ কার্যক্রমের সিইও হন।  ২০০২ সালে তিনি বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর হন। ২০০৭ সালে ব্যবস্থাপনা পরিচালক হিসেবে তিনি ব্র্যাকের ইন্টারপ্রাইজ অ্যান্ড ইনভেস্টমেন্টে যোগ দেন। এ সময় তিনি ব্র্যাক ব্যাংকের ও বিকাশের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন।

বিজ্ঞপ্তি