বিয়াকের প্রশিক্ষণ কোর্স সমাপ্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ইন্টারন্যাশনাল আরবিট্রেশন সেন্টার (বিয়াক) এবং যুক্তরাষ্ট্রের ইন্টারন্যাশনাল ল ইনস্টিটিউটের (আইএলআই) যৌথ আয়োজনে প্রশিক্ষণ কোর্স গতকাল বৃহস্পতিবার রাজধানীর রূপসী বাংলা হোটেলে সমাপ্ত হয়েছে।এতে মোট ৪৫ জন প্রশিক্ষণার্থী অংশ নেন। আইএলআইর দুজন প্রশিক্ষক রোনান ম্যাকহিউ ও কার্লোস ডাভিলা এ প্রশিক্ষণ কর্মসূচি পরিচালনা করেন। ইন্টারন্যাশনাল ফিন্যান্স করপোরেশন এতে সার্বিক সহায়তা দেয়।কোর্সের সমাপনী অনুষ্ঠানে ইন্টারন্যাশনাল ল ইনস্টিটিউটের পরিচালক কিম ফান এবং বিয়াকের প্রধান নির্বাহী তৌফিক আলী উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।