বিয়াকের সালিসি প্রশিক্ষণ শুরু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ ইন্টারন্যাশনাল আরবিট্রেশন সেন্টার (বিয়াক) এবং ওয়াশিংটনভিত্তিক ইন্টারন্যাশনাল ল ইনস্টিটিউট (আইএলআই) কর্তৃক যৌথভাবে আয়োজিত বেসিক আরবিট্রেশন প্রশিক্ষণ কার্যক্রম গতকাল রোববার সকালে ঢাকার একটি হোটেলে শুরু হয়েছে।
এক অনাড়ম্বর অনুষ্ঠানে এ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন বিয়াকের প্রধান নির্বাহী তৌফিক আলী।
কর্মসূচি উদ্বোধনকালে তৌফিক আলী বলেন, আদালতের বিভিন্ন স্তরে মামলাজট নিরসনে ও জটিল বিচারপদ্ধতি পরিহার করে বিরোধনিষ্পত্তি ত্বরান্বিত করতে সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে।
অনুষ্ঠানে আইএলআইর প্রতিনিধি কার্লোস ডাভিলা সালিসি বিষয়ের বিভিন্ন দিক তুলে ধরেন।
এ প্রশিক্ষণ কর্মসূচিতে বিভিন্ন সরকারি-বেসরকারি ব্যাংক, ল চেম্বার ও বাণিজ্যিক সংস্থা থেকে মনোনীত মোট ৪১ জন প্রশিক্ষণার্থী অংশ নিয়েছেন। বিজ্ঞপ্তি।