বিয়ারসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মিরপুরে ইসিবি চত্বরে গত বুধবার রাতে অভিযান চালিয়ে ১১০ ক্যান বিয়ার ও একটি ব্যক্তিগত গাড়িসহ দুই ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যা ব। গ্রেপ্তার দুজন হলেন মোহাম্মদ রনি (২৭) ও নূর মোহাম্মদ।
গত রোববার রাতে র্যা ব-১-এর একটি দল ইসিবি চত্বরে অভিযান চালিয়ে রনি ও নূর মোহাম্মম্দকে গ্রেপ্তার করে। এ সময় তাঁদের কাছ থেকে ১১০ ক্যান বিদেশি বিয়ার ও ব্যক্তিগত গাড়িটি আটক করা হয়।
এদিকে বুধবার রাতে পুরান ঢাকার শাঁখারী বাজারে অভিযান চালিয়ে কমল দত্ত নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর কাছ থেকে ৪০ কেজি বিস্ফোরক দ্রব্য উদ্ধার করা হয়। তাঁর বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা হয়েছে।