প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের ভালুকায় বীকন ফার্মা কমপ্লেক্সের প্ল্যান্ট অপারেশনসের ডিরেক্টর হিসেবে যোগ দিয়েছেন কামরুজ জামান। এর আগে তিনি সংযুক্ত আরব আমিরাতের গালফ ফার্মাসিউটিক্যালস ইন্ডাস্ট্রিতে টেকনিক্যাল সার্ভিসেসের ডিরেক্টর হিসেবে কাজ করেছেন। কামরুজ জামান ৩৭ বছর থেকে আন্তর্জাতিক মানসম্পন্ন ফর্মুলেশনস, প্রসেস ডেভেলপমেন্ট, টেকনিক্যাল ট্রান্সফার, স্কেল-আপ ও প্রবলেম সলভিংসহ বহুমাত্রিক কাজ করছেন। এর আগে তিনি আমিরাতে টেকনিক্যাল ট্রান্সফার কনসালট্যান্ট হিসেবে কাজ করেন। এ ছাড়া কানাডা ও ইথিওপিয়ার ফার্মাসিউটিক্যালস কোম্পানিতেও নিজের কর্মদক্ষতার স্বাক্ষর রেখেছেন। বিজ্ঞপ্তি।