বীজ প্রত্যয়ন এজেন্সি আধুনিকায়নের প্রস্তাব বাস্তবায়নের তাগিদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কৃষি মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি দেশের চাহিদা অনুযায়ী বীজ প্রত্যয়ন এজেন্সি আধুনিকায়ন ও শক্তিশালীকরণ-সংক্রান্ত প্রস্তাবনাগুলো দ্রুত বাস্তবায়নের সুপারিশ করেছে।জাতীয় সংসদ ভবনে গতকাল রোববার কমিটির সভাপতি শওকত মোমেনের সভাপতিত্বে অনুষ্ঠিত কমিটির এক সভায় এ সুপারিশ করা হয়।সভায় কমিটির সদস্য খন্দকার আবদুল বাতেন, শাহ জিকরুল আহমেদ, আবদুল মান্নান, মোহামঞ্চদ মনিরুল ইসলাম ও নাজমীন সুলতানা এবং কৃষিসচিব মন্জুর হোসেন উপস্থিত ছিলেন।সভায় দেশের গোটা কৃষি বিপণন-ব্যবস্থার সংস্কার করে তা ইউনিয়ন পর্যায় পর্যন্ত ছড়িয়ে দেওয়ার আহ্বান জানানো হয়। সেই সঙ্গে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী কৃষিবিজ্ঞানীদের দ্রুত প্রণোদনা প্রদানের পরামর্শ দেওয়া হয়।এ ছাড়া সভায় কৃষি মন্ত্রণালয়ের অধীন সংস্থাগুলোয় দ্রুত নিয়োগ ও পদোন্নতি কার্যকর এবং কৃষি ডিপ্লোমাধারী উপসহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তার পদ দ্বিতীয় শ্রেণীতে উন্নীতকরণের সুপারিশ বাস্তবায়নের আহ্বান জানানো হয়।