বুক বিল্ডিংয়ের আইপিও প্রক্রিয়ার সময় কমল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বুক বিল্ডিং পদ্ধতিতে প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে শেয়ার ছাড়ার প্রক্রিয়ার সময় কমানো হয়েছে। একই সঙ্গে কমানো হয়েছে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের দরপ্রস্তাবের জন্য নির্ধারিত সময়।চলমান সরবরাহ ঘাটতি মেটাতে শেয়ার ছাড়ার প্রক্রিয়াগত সময় কমিয়ে আনতেই এ সিদ্ধান্ত নিয়েছে এসইসি। এসইসি জানিয়েছে, এখন থেকে প্রাতিষ্ঠানিক দরপ্রস্তাবের দিন থেকে পরবর্তী ১৫ দিনের মধ্যে কোম্পানিগুলোকে আইপিওর প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। প্রাতিষ্ঠানিক দরপ্রস্তাব গ্রহণের প্রক্রিয়া সম্পন্ন করতে সময় বেঁধে দেওয়া হয়েছে দুই দিন। এছাড়া এখন থেকে বুক বিল্ডিং পদ্ধতিতে শেয়ার বাজারে আসতে আগ্রহী কোম্পানিগুলো তাদের নির্দেশক নির্ধারণের ক্ষেত্রে প্রাক্কলিত আয়কে হিসাবে নিতে পারবে না। শুধু বিগত দিনের আয়কে গণ্য করতে হবে।এ ছাড়া এসইসির গতকালের সভায় স্টক ডিলারদের আন্ডার রাইটার বা অবলেখনকারী প্রতিষ্ঠান হিসেবে কাজ করার অনুমোদন দেওয়া হয়েছে।