বুকবিল্ডিং আইন পুনঃপর্যালোচনা করার উদ্যোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রাথমিক শেয়ারের মূল্য নির্ধারণের আধুনিক পদ্ধতি ‘বুকবিল্ডিং’কে আরও কার্যকর করতে এ সংক্রান্ত আইনটি পুনঃ পর্যালোচনার উদ্যোগ নেওয়া হয়েছে।পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) গতকাল রোববার এক বৈঠকে এ সিদ্ধান্ত নিয়েছে।এ জন্য সংস্থাটির নির্বাহী পরিচালক এ টি এম তারিকুজ্জামানকে প্রধান করে চার সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটির বাকি সদস্যরা হলেন ডিএসইর প্রধান নির্বাহী কর্মকর্তা সতীপতী মৈত্র, সিএসইর প্রধান নির্বাহী কর্মকর্তা এম এ মামুম এবং মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের সভাপতি আরিফ খান।এসইসি সূত্র জানায়, অর্থ মন্ত্রণালয়বিষয়ক সংসদীয় কমিটির পরামর্শেই বুকবিল্ডিং আইনটি পুনর্মূল্যায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।সম্প্রতি এ পদ্ধতিতে বেশ কিছু কোম্পানি বাজারে শেয়ার ছেড়ে মৌল ভিত্তির তুলনায় অনেক বেশি প্রিমিয়াম নিয়ে গেছে। আইনের দুর্বলতার সুযোগেই এটি সম্ভব হয়েছে বলে সংসদীয় কমিটি মনে করে। আইনটি সংশোধনের জন্য এসইসিকে পরামর্শ দিয়েছে কমিটি।