বুকবিল্ডিং পদ্ধতির প্রস্তাবিত নীতিমালা স্টেকহোল্ডারদের কাছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বুকবিল্ডিং পদ্ধতির প্রস্তাবিত খসড়া নীতিমালা স্টেকহোল্ডারদের কাছে পাঠানো হয়েছে। গত ২৮ জুলাই সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) নির্বাহী পরিচালক হাসান মাহমুদ স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে এ নীতিমালা পাঠানো হয়। আগামী ৪ আগস্টের মধ্যে সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের মতামত এসইসিতে জানাতে বলা হয়েছে।যেসব সংস্থার কাছে খসড়া নীতিমালা পাঠানো হয়েছে সেগুলো হলো ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান নির্বাহী কর্মকর্তা, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান নির্বাহী কর্মকর্তা, সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেডের (সিডিবিএল) প্রধান নির্বাহী কর্মকর্তা, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব পাবলিকলি লিস্টেড কোম্পানিজের সভাপতি, বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের (বিএমবিএ) সভাপতি ও অ্যাসোসিয়েশন অব অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি (এএএমসি)। এ ছাড়া কমিশনের ওয়েবসাইটেও খসড়া নীতিমালা প্রকাশ করা হয়েছে।এর আগে গত ২৬ জুলাই এসইসির এক সভায় স্টেকহোল্ডারদের মতামত নেওয়ার জন্য খসড়া নীতিমালা পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়। স্টেকহোল্ডারদের মতামত পাওয়ার পর সাধারণ মানুষের মতামতের জন্য পত্রিকায় বিজ্ঞাপন দেওয়া হবে বলে এসইসি সূত্রে জানা গেছে। সাধারণ মানুষের মতামত পাওয়ার পর নীতিমালা চূড়ান্ত করা হবে।