বুধবার জিবিবি পাওয়ারের পর্ষদ সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুঁজিবাজারে তালিকাভুক্ত জ্বালানি খাতের কোম্পানি জিবিবি পাওয়ার লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা ১২ মার্চ বুধবার অনুষ্ঠিত হবে। আজ রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

আজ ডিএসইর ওয়েবসাইটে প্রকাশিত সংবাদে বলা হয়, ডিএসইর তালিকাভুক্তি আইন অনুযায়ী জিবিবি পাওয়ারের পর্ষদ সভা ১২ মার্চ বেলা আড়াইটায় অনুষ্ঠিত হবে। সভায় অন্যান্য বিষয়ের মধ্যে গত ৩১ ডিসেম্বর শেষ হওয়া অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। একই সঙ্গে এই সভায় শেয়ারধারীদের জন্য লভ্যাংশ নির্ধারণ করা হবে।