প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পূবালী ব্যাংক লিমিটেড সিএসআর কার্যক্রমের অংশ হিসেবে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগকে পাঁচ লাখ টাকার অনুদান দিয়েছে। পূবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুল হালিম চৌধুরী বুয়েটের সিএসই বিভাগের প্রধান অধ্যাপক এম সোহেল রহমানের কাছে অনুদানের চেক হস্তান্তর করেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য কম্পিউটার প্রোগ্রামিং আয়োজন এসিএম আন্তর্জাতিক কলেজিয়েট প্রোগ্রামিং প্রতিযোগিতায় প্রতিনিধিত্ব করবে ‘বুয়েট রায়ো’ দল। যুক্তরাষ্ট্রে অনুষ্ঠেয় এই প্রতিযোগিতায় বুয়েটের শিক্ষার্থীদের অংশগ্রহণে সহযোগিতা হিসেবে এই অনুদানের অর্থ ব্যয় হবে। বিজ্ঞপ্তি