বৃহস্পতিবার ইউনিক হোটেলের পর্ষদ সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা আগামী বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে। আজ মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
আজ ডিএসইর ওয়েবসাইটে প্রকাশিত সংবাদে বলা হয়, ডিএসইর তালিকাভুক্তি আইন অনুযায়ী ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টসের পর্ষদ সভা ৬ মার্চ বিকেল চারটায় অনুষ্ঠিত হবে। সভায় অন্যান্য বিষয়ের মধ্যে গত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। একই সঙ্গে এই সভায় শেয়ারধারীদের জন্য লভ্যাংশ নির্ধারণ করা হবে।