বে লিজিংয়ের নগদ ও স্টক লভ্যাংশ ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বে লিজিং অ্যান্ড ইনভেস্টমেন্টস লিমিটেডের পরিচালনা পর্ষদ ২০১১ সালের ৩১ ডিসেম্বর সময়কাল পর্যন্ত ১৫ শতাংশ নগদ লভ্যাংশ এবং ২০ শতাংশ স্টক লভ্যাংশ ঘোষণা করেছে। ডিএসইর ওয়েবসাইটসূত্রে আজ সোমবার জানা যায়, প্রতিষ্ঠানটির বার্ষিক সাধারণ সভা আগামী পাঁচ মে সকাল সাড়ে ১০টায় বসুন্ধরা কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হবে। রেকর্ড ডেট ১১ এপ্রিল। গত বছরের ৩১ ডিসেম্বর সময়কাল পর্যন্ত প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি আয় ২.৭৭ টাকা এবং প্রতি শেয়ারে প্রকৃত সম্পদ মূল্য ৩১.৪২ টাকা।