বেইজিং ও সাংহাইয়ের রেকর্ড প্রবৃদ্ধি অর্জন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চীনের রাজধানী বেইজিং এবং অর্থনৈতিক কর্মকাণ্ডের কেন্দ্রস্থল সাংহাই—উভয় নগর ২০১০ সালে দুই অঙ্কের প্রবৃদ্ধি অর্জনের মাধ্যমে অর্থনৈতিক গতিশীলতা প্রদর্শন করেছে।মিউনিসিপ্যাল গভর্নমেন্টের পাবলিসিটি অফিস জানায়, বেইজিং ২০১০ সালে প্রায় এক লাখ ৩৭ হাজার কোটি ইউয়ান (২০ হাজার ৮০০ কোটি ডলার) জিডিপি অর্জন করেছে, যা বার্ষিক হিসাবে ১০ দশমিক ২০ শতাংশের বেশি।অন্যদিকে সাংহাইর ব্যুরো অব স্ট্যাটিসটিকস জানায়, গত বছর নগরের জিডিপির হার দাঁড়ায় ৯ দশমিক ৯০ শতাংশ। বাসস, সিনহুয়া।