বেইজিংয়ে শুরু হয়েছে গাড়ি প্রদর্শনী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চীনের রাজধানীতে ‘১৩তম বেইজিং অটোমোটিভ এক্সিবিশন’ শুরু হয়েছে। চায়না ইন্টারন্যাশনাল এক্সিবিশন সেন্টারে আজ সোমবার থেকে এই মোটরগাড়ি প্রদর্শনী শুরু হয়।
বিশ্বের অন্যতম বড় এই প্রদর্শনীতে বিখ্যাত কোম্পানিগুলোর এক হাজারের বেশি গাড়ি ঠাঁই পেয়েছে। এতে বিএমডব্লিউ, ফোক্সভাগেন, অডি, হংকি, ফেরারি, ম্যাকলারেনসহ বিশ্বখ্যাত বিভিন্ন কোম্পানি অংশ নিচ্ছে।

চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়ার খবরে বলা হয়, ১৪টি দেশের দুই হাজারেরও বেশি কোম্পানি এই প্রদর্শনীতে অংশ নিচ্ছে। এবারের মূল প্রতিপাদ্য হলো ‘সুন্দর ভবিষ্যতের জন্য গাড়ি চালনা’। প্রতিদিন এক লাখের বেশি মানুষ এই প্রদর্শনীতে আসবেন বলে আশা করা হচ্ছে।
প্রায় দুই দশক ধরে চলে আসা এই মোটরগাড়ি প্রদর্শনী বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ প্রদর্শনী হিসেবে পরিচিত। বর্তমানে চীন বিশ্বের বৃহত্তম মোটর গাড়ির বাজার।