বেকারত্ব নিরসনে নজর দিতে হবে কৃষি ও তথ্যপ্রযুক্তি খাতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাষ্ট্রীয় নীতি অনুযায়ী শিক্ষিত বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করা সরকারের দায়িত্ব। বেকারত্ব নিরসনে সরকারকে দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিতে হবে। এ ক্ষেত্রে আত্মকর্মসংস্থানের লক্ষ্যে ক্ষুদ্রঋণ প্রদান, তথ্যপ্রযুক্তি ও কৃষি খাতে বিশেষ নজর দিতে হবে।ঢাকা স্কুল অব ইকোনমিকস আয়োজিত ‘শিক্ষিত বেকার এবং বাংলাদেশের অর্থনীতি’ শীর্ষক সেমিনারে বক্তারা এসব কথা বলেন। রাজধানীর ইস্কাটন গার্ডেনে বাংলাদেশ অর্থনীতি সমিতির মিলনায়তনে গতকাল বুধবার অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন সাবেক প্রধান বিচারপতি এম তাফাজ্জল ইসলাম।ঢাকা স্কুল অব ইকোনমিকসের অধ্যাপক নিতাই চন্দ্র নাগের সভাপতিত্বে সেমিনারে বক্তব্য দেন মোহাম্মদ সেলিম, শামিম আহমেদ প্রমুখ। এতে পৃথক দুটি প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা স্কুল অব ইকোনমিকসের শিক্ষার্থী মোহাম্মদ আবদুল্লাহিল বাকি বিল্লাহ ও মোহাম্মদ ইব্রাহিম।মোহাম্মদ আবদুল্লাহিল বাকি বিল্লাহ বলেন, বর্তমানে বাংলাদেশে তিন কোটি বেকার আছেন। এই হারে বেকারের সংখ্যা বাড়লে ২০১৫ সালে তা দ্বিগুণ হবে। প্রতিবছর কর্মক্ষম বেকারের সংখ্যায় যোগ হচ্ছেন ২৭ লাখ তরুণ। এর মধ্যে মাত্র সাত লাখ বেকার কাজ খুঁজে পান। বিশ্বে বেকারত্বের হার বৃদ্ধির দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান এখন ১২তম।সেমিনারে বক্তারা বলেন, বেকারত্ব নিরসনে খাত অনুযায়ী লোকবলের চাহিদার হিসাব বের করতে হবে। তারপর সেই অনুযায়ী দক্ষ জনবল তৈরিতে ব্যবস্থা নিতে হবে। এ জন্য দীর্ঘমেয়াদি পরিকল্পনার সঙ্গে রাজনৈতিক স্থিতিশীলতা এবং শিল্পবিকাশে প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ করতে হবে।