বেকারদের কর্মসংস্থানে মৎস্য উৎপাদন প্রকল্প
প্রতি পরিবার থেকে কমপক্ষে একজনের কর্মসংস্থানের লক্ষ্যে সরকার ‘ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ’ প্রকল্প গ্রহণ করেছে। প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ২৫ কোটি চার লাখ টাকা।বাংলাদেশ সরকারের নিজস্ব অর্থায়নে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় দেশের সাতটি বিভাগের ৫১টি জেলার ২৪৪টি উপজেলার এক হাজার ৭৬০টি ইউনিয়নে এ প্রকল্পের কার্যক্রম পরিচালিত হবে।প্রকল্পের আওতায় ৫৭ হাজার ৬২৫ জনকে মাছ চাষের আধুনিক ও লাগসই প্রযুক্তির ওপর প্রশিক্ষণ দেওয়া হবে।প্রকল্পটির পরিচালক জোয়ার্দার মো. আনোয়ারুল হক জানান, প্রকল্পটির মূল উদ্দেশ্য হচ্ছে মৎস্য চাষ সম্প্রসারণে কাজ করা সরকারের বিভিন্ন সংস্থার সঙ্গে স্থানীয় মাছচাষিদের সম্পৃক্ত করে এর সম্প্রসারণ ও প্রসার।আনোয়ারুল হক আরও বলেন, প্রকল্পটি বাস্তবায়িত হলে বেকার যুবকদের কর্মসংস্থান হবে এবং অভ্যন্তরীণ জলাশয়ে মাছের উৎপাদন বৃদ্ধি পাবে। বাসস।