বেকারদের জন্য বিসিকের প্রশিক্ষণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) অধীনে পরিচালিত ক্ষুদ্র ও কুটির শিল্প প্রশিক্ষণ ইনস্টিটিউট (স্কিটি) দেশের শিক্ষিত যুবক ও যুবতীদের জন্য ১২ দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করেছে। দেশের যেসব বেকার যুবক-যুবতী নিজস্ব উদ্যোগে কোনো শিল্প বা ব্যবসায় প্রতিষ্ঠান গড়ে তুলতে চান, তাঁদের জন্য ‘নতুন ব্যবসা প্রবর্তনে উদ্যোক্তা উন্নয়ন’ শীর্ষক এ প্রশিক্ষণ প্রণয়ন করা হয়েছে। কোর্স ফি দুই হাজার টাকা ও ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা এইচএসসি। আসনসংখ্যা সীমিত। আগ্রহী ব্যক্তিদের ২৫ সেপ্টেম্বরের মধ্যে আবেদন করতে হবে এবং ওই দিনই নির্বাচনী সাক্ষাৎকারের পর প্রশিক্ষণ শুরু হবে। যোগাযোগ: স্কিটি, প্লট-২৪ /এ, রোড-১৩/এ, সেক্টর-৬, উত্তরা, ঢাকা। মুঠোফোন ০১৯১৫১৬৭০২৪।
বিজ্ঞপ্তি