বেকারদের জন্য স্কিটির প্রশিক্ষণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্ষুদ্র ও কুটির শিল্প প্রশিক্ষণ ইনস্টিটিউট (স্কিটি) আগামী ১৬ থেকে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত ‘নতুন ব্যবসা প্রবর্তনে উদ্যোক্তা উন্নয়ন’ শীর্ষক একটি প্রশিক্ষণ কোর্সের আয়োজন করেছে। দেশের যেসব শিক্ষিত বেকার যুবক ও যুব মহিলা নিজস্ব উদ্যোগে শিল্পপ্রতিষ্ঠান বা কোনো ব্যবসা গড়ে তুলতে চান, কিন্তু বুঝে উঠতে পারছেন না কীভাবে তা করতে হবে, তাঁদের জন্যই কোর্সটির আয়োজন করা হয়েছে। কোর্স শেষে সনদ দেওয়া হবে, যা উপযুক্ত উদ্যোক্তাদের বাংলাদেশ ব্যাংকের পুনঃ অর্থায়ন তহবিলের আওতায় ঋণপ্রাপ্তিতে সহায়ক হবে। প্রশিক্ষণের কোর্স ফি দেড় হাজার টাকা, ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা এইচএসসি। তবে কারিগরি জ্ঞানসম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য। যোগাযোগ: শিল্পোদ্যোক্তা উন্নয়ন অনুষদ, স্কিটি, বিসিক, প্লট-২৪/এ, রোড-১৩/এ, সেক্টর-৬, উত্তরা, ঢাকা। ফোন: ৮৯৩৩৬৬১ (অফিস), মোবাইল: ০১৯১৫১৬৭০২৪।

বিজ্ঞপ্তি