বেক্সিমকো ফার্মার ১৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ খাতের কোম্পানি বেক্সিমকো ফার্মা শেয়ারধারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। প্রতিষ্ঠানটি ১০ শতাংশ নগদ ও পাঁচ শতাংশ শেয়ার লভ্যাংশ দেবে। আজ মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা যায়।

আজ ডিএসইর ওয়েবসাইটে প্রকাশিত সংবাদে বলা হয়, বেক্সিমকো ফার্মার পরিচালনা পর্ষদ গত ৩১ ডিসেম্বর শেষ হওয়া অর্থবছরের জন্য এই লভ্যাংশ ঘোষণা করেছে। এ-সংক্রান্ত বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২১ জুন অনুষ্ঠিত হবে। রেকর্ড ডেট ১৮ মে।

এদিকে ২০১২ অর্থবছরের চেয়ে ২০১৩ অর্থবছরে বেক্সিমকো ফার্মার শেয়ারপ্রতি আয় বা ইপিএস কমেছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, গত ৩১ ডিসেম্বর পর্যন্ত তাদের ইপিএস হয়েছে ৪ টাকা ১ পয়সা, যা আগের বছরের চেয়ে ৩২ পয়সা কম। ২০১২ সালে প্রতিষ্ঠানটির ইপিএস হয়েছিল ৪ টাকা ৩৩ পয়সা।