বেক্সিমকোর দুই কোম্পানির এজিএম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড ১৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড বা নগদ লভ্যাংশ দিয়েছে। একই সঙ্গে ৫ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণাও করেছে তারা। এ ছাড়া বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি লিমিটেড ১৫ স্টক ডিভিডেন্ড (বোনাস শেয়ার) দিয়েছে। গাজীপুরের কাশিমপুরে বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কে গতকাল শনিবার অনুষ্ঠিত বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের ৪৩তম বার্ষিক সাধারণ সভায় এ সিদ্ধান্ত হয়। একই স্থানে গতকাল বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানির ৪০তম বার্ষিক সাধারণ সভাও হয়। 

বিজ্ঞপ্তি।