প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বেগম জেবুন্নেসা ও কাজী মাহবুবউল্লাহ জনকল্যাণ ট্রাস্ট পুরস্কার সম্প্রতি প্রদান করা হয়েছে। জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সাহিত্য, সাংবাদিকতা ও শিল্পকলায় বিশেষ অবদান রাখার স্বীকৃতি হিসেবে কবি আসাদ চৌধুরী, দ্য ডেইলি অবজারভার-এর নির্বাহী সম্পাদক সৈয়দ বদরুল আহসান ও শিল্পকলায় নাট্যব্যক্তিত্ব আতাউর রহমানকে পদক দেওয়া হয়। আজীবন সম্মাননা জানানো হয় ভাষা আন্দোলনের সক্রিয় কর্মী, মুক্তিযোদ্ধা ও ভাষাবিদ জামিল চৌধুরীকে। পুরস্কারপ্রাপ্তদের হাতে পদক তুলে দেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। বিজ্ঞপ্তি।