বেঙ্গল চেম্বারের প্রতিনিধিরা আজ আসছেন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কলকাতাভিত্তিক বেঙ্গল ন্যাশনাল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (বিএনসিসিআই) ১৩ সদস্যের প্রতিনিধিদল চার দিনের সফরে আজ ঢাকায় আসছেন। চেম্বারের সভাপতি ও পিয়ারলেস গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান এস কে রায় এ প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন। বাংলাদেশ সফরকালে বেঙ্গল চেম্বারের প্রতিনিধিরা সরকারের মন্ত্রীসহ উচ্চপর্যায়ের কয়েকজন কর্মকর্তা ও ব্যবসায়ী নেতার সঙ্গে সাক্ষাৎ করবেন। তাঁরা বাংলাদেশে যৌথ বিনিয়োগের সম্ভাবনা খতিয়ে দেখবেন। আগামীকাল সোমবার সকালে বেঙ্গল চেম্বারের প্রতিনিধিদের ঢাকা চেম্বারের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে। বিজ্ঞপ্তি।