প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বেঙ্গল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের সহযোগী প্রতিষ্ঠান হিসেবে আত্মপ্রকাশ করেছে বেঙ্গল ফিড অ্যান্ড ফিশারিজ লিমিটেড। সম্প্রতি এক অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেঙ্গল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মোরশেদুল আলম, সাংসদ একরামুল করিম চৌধুরী ও মামুনুর রশিদ, নোয়াখালী জেলা পরিষদের প্রশাসক এ বি এম জাফর উল্লাহ, বেঙ্গল গ্রুপ ও আরটিভির ভাইস চেয়ারম্যান মো. জাসিম উদ্দিন ও চৌমুহনী পৌরসভার মেয়র আকতার হোসেন। বিজ্ঞপ্তি।