প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কোরবানির ঈদ সামনে রেখে গরু সরবরাহ সেবা দিতে এবার তৃতীয়বারের মতো কাজ করবে বেঙ্গল মিটের ‘অনলাইন কোরবানি হাট’। এবারের হাটের প্রধান আকর্ষণ হলো বেঙ্গল মিটের নিজস্ব ফিড লটে পেশাদার ভেটেরিনারি ও পশুপালকের পর্যবেক্ষণে সম্পূর্ণ স্বাস্থ্যকর খাদ্য ও প্রাকৃতিক উপায়ে তিন মাস থেকে এক বছর পর্যন্ত লালিত-পালিত কোরবানির পশু। ক্রেতারা বেঙ্গল মিটের ওয়েবসাইটে কোরবানির পশু ও সার্ভিসের অর্ডার দিতে পারবেন। গরু সরবরাহ সেবা শুধু ঢাকা, সিলেট, চট্টগ্রাম শহরের জন্য প্রযোজ্য। পূর্ণ সেবা শুধু ঢাকা শহরের জন্য। পশু পাওয়ার ওপর ভিত্তি করে অনলাইন হাটটি ২৬ আগস্ট পর্যন্ত চলবে। বিজ্ঞপ্তি।