বেঙ্গল মিটের কারখানা পরিদর্শনে মালয়েশীয় প্রতিনিধিদল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মালয়েশিয়ার বাণিজ্য উপমন্ত্রী দাতো তান লিন হোর নেতৃত্বে ৩০ সদস্যের একটি ব্যবসায়িক প্রতিনিধিদল সম্প্রতি বাংলাদেশ সফরকালে পাবনায় বেঙ্গল মিট প্রসেসিং ইন্ডাস্ট্রিজ লিমিটেডের কারখানা পরিদর্শন করে।বেঙ্গল মিটের কারখানা পরিদর্শনের পরে মালয়েশিয়ান প্রতিনিধিদলটি ঢাকার একটি হোটেলে এক সভা ও নৈশভোজে যোগ দেয়।অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ার রাষ্ট্রদূত জামালউদ্দিন বিন সাবিহ এবং বেঙ্গল মিটের উদ্যোক্তা তৌফিক এম সেরাজ ও মাজহারুল ইসলামসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।