বেনাপোল স্থলবন্দর ২৪ ঘণ্টা খোলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম সমুদ্রবন্দরের মতো এবার যশোরের বেনাপোল স্থলবন্দর এখন থেকে সপ্তাহের ৭ দিনই ২৪ ঘণ্টা খোলা থাকবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ১ আগস্ট বন্দর দুটি ২৪ ঘণ্টা চালু রাখার কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন।

নৌ মন্ত্রণালয়ে গতকাল অনুষ্ঠিত সভায় এসব তথ্য জানান নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান। তিনি বলেন, দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি, বাণিজ্য সম্প্রসারণ তথা আমদানি-রপ্তানি কার্যক্রম সহজ ও উন্নত করার লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

বৈঠকে জানানো হয়, বেনাপোল বন্দরে এ ব্যবস্থা কার্যকর করার জন্য কাস্টমস বিভাগের পাশাপাশি ইমিগ্রেশন, ব্যাংক, বিজিবি এবং ভারতের পেট্রাপোলের সংশ্লিষ্ট বিভাগের কার্যক্রম সপ্তাহের ৭ দিন ২৪ ঘণ্টা চালু রাখা প্রয়োজন।

পেট্রাপোল স্থলবন্দর ২৪ ঘণ্টা চালু রাখার বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে লিখিতভাবে জানাবে।

বৈঠকে অন্যান্যের মধ্যে নৌসচিব অশোক মাধব রায়, স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান তপন কুমার চক্রবর্ত্তী, এনবিআরের সদস্য লুৎফর রহমান, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (দক্ষিণ এশিয়া) মো. মনোয়ার হোসেন, চট্টগ্রাম বন্দরের পরিচালক (নিরাপত্তা) লে. কর্নেল মো. আবদুল গাফফার, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ নায়েব আলী, বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক মুহাম্মদ আনিছুর রহমান উপস্থিত ছিলেন।