বেনাপোল স্থলবন্দরে অনির্দিষ্টকালের ধর্মঘট চলছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেনাপোল স্থলবন্দরে গত রোববার থেকে অনির্দিষ্টকালের ধর্মঘট চলছে। যে কারণে এ বন্দর দিয়ে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে।

শ্রমিকদের চাঁদাবাজি বন্ধের দাবিতে বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশন, যশোর চেম্বার, বেনাপোল ট্রাক মালিক সমিতি, বেনাপোল পরিবহন মালিক সমিতি, বেনাপোল ল্যান্ডপোর্ট ইমপোর্টার্স অ্যান্ড এক্সপোর্টাস অ্যাসোসিয়েশন ও সিঅ্যান্ডএফ এজেন্টস কর্মচারী ইউনিয়ন এই ছয়টি সংগঠন ধর্মঘট পালন করছে।

 সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক মহসীন মিলন প্রথম আলোকে বলেন, বেনাপোল হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের লোকজন বকশিশের নামে পণ্যবোঝাই প্রতি ট্রাক থেকে দুই থেকে আড়াই হাজার টাকা করে চাঁদা আদায় করছে।

অন্যদিকে হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রাশেদ আলী বলেন, আমদানিকারকেরা শুল্ক ফাঁকি দিয়ে ভারত থেকে ঘোষণার অতিরিক্ত পণ্য আমদানি করেন। অতিরিক্ত পণ্যের জন্য বাড়তি টাকা চাইলেই তাঁরা চাঁদাবাজির অভিযোগ তোলেন।