বেনাপোল স্থলবন্দরে শ্রমিক ধর্মঘট
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ন্যূনতম মজুরি বাস্তবায়ন ও বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের অপসারণের দাবিতে যশোরের বেনাপোল স্থলবন্দরে হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের অনির্দিষ্টকালের ধর্মঘট চলছে। যা গত রোববার শুরু হয়েছে।এতে বন্দরে পণ্য খালাস-প্রক্রিয়া বন্ধ রয়েছে এবং পণ্যজট সৃষ্টি হয়েছে। যে কারণে বন্দর ব্যবহারকারী ব্যক্তিরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন বলে জানান।