বেনাপোল স্থলবন্দরের বাণিজ্যিক কার্যক্রম আবার শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের বৃহত্তম স্থলবন্দর যশোরের বেনাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম সোমবার থেকে আবার শুরু হয়েছে। খবর ইউএনবির। গত শনিবার বেনাপোলসংলগ্ন ভারতীয় অংশ পেট্রাপোলে গন্ডগোলের জের ধরে দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি কার্যক্রম স্থগিত হয়ে যায়। আর গত রোববার সরকারি ছুটি থাকায় কোনো কাজ হয়নি।বেনাপোলের কাস্টমস কার্গো কর্মকর্তা দিলীপ সরকার জানিয়েছেন, গতকাল সোমবার সকাল ১০টা থেকে আবার বাণিজ্যিক কার্যক্রম শুরু হয়েছে।পেট্রাপোল সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের কার্তিক চন্দ্র দে জানিয়েছেন, ভারতের পশ্চিমবঙ্গের এই সীমান্ত এলাকায় দেশটির দুই রাজনৈতিক দল কংগ্রেস ও তৃণমূল কংগ্রেসের কর্মীদের মধ্যে সংঘর্ষের কারণে বাণিজ্যিক কার্যক্রম স্থগিত হয়ে যায়। পরে বনগাঁও থানা, কাস্টমস কর্তৃপক্ষ ও প্রশাসনিক কর্মকর্তাদের মধ্যস্থতায় বিরোধের সুরাহা হয়েছে।