বেনাপোলে আমদানি-রপ্তানি বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেনাপোল স্থলবন্দর দিয়ে গতকাল রোববার দুপুর সাড়ে ১২টা থেকে বাংলাদেশ-ভারতের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে।
সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, ভারতের পেট্রাপোল স্থলবন্দরে শ্রমিকদের আন্দোলনের কারণে দুই দেশের মধ্যে বাণিজ্য বন্ধ হয়েছে। এতে উভয় দেশের সীমান্তে পণ্যবোঝাই হাজার খানেক ট্রাক আটকা পড়েছে এবং ব্যবসায়ীরা ভোগান্তির শিকার হতে হচ্ছেন।
বেনাপোল কাস্টম হাউসের যুগ্ম কমিশনার ফাইজুর রহমান প্রথম আলোকে বলেন, ভারতের পেট্রাপোল সীমান্তে শ্রমিকদের আন্দোলন চলছে, যে
কারণে দুই দেশের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ রয়েছে। তবে বেনাপোল বন্দরের অভ্যন্তরে পণ্য খালাস প্রক্রিয়াসহ যাবতীয় কাজ স্বাভাবিক রয়েছে বলে তিনি জানান।
ব্যবসায়ীরা জানান, পেট্রাপোল স্থলবন্দরের শ্রমিকদের চলাচলের পথ থেকে কাঁটাতারের বেড়া তুলে দেওয়ার দাবিতে শ্রমিকেরা আন্দোলন করছেন। ওই পথে কাঁটাতারের বেড়া দেয় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।