বেনাপোলে সাত ঘণ্টা আমদানি-রপ্তানি বন্ধ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে গতকাল মঙ্গলবার ভারত ও বাংলাদেশের মধ্যে সাত ঘণ্টা পণ্য আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ ছিল।পশ্চিমবঙ্গের বামপন্থী কয়েকটি শ্রমিক সংগঠন বন্ধ্ কর্মসূচি ডাকায় দুই দেশের মধ্যে বাণিজ্য বন্ধ হয়ে যায়, যে কারণে এপারে বেনাপোল ও ওপারে পেট্রাপোল স্থলবন্দরে পণ্যবোঝাই হাজার খানেক ট্রাক আটকা পড়ে বলে জানা গেছে। এ ব্যাপারে বেনাপোল বন্দরের উপপরিচালক আবদুল জলিল প্রথম আলোকে জানান, সকাল নয়টা থেকে বিকেল চারটা পর্যন্ত দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ ছিল। তবে বন্দরের অভ্যন্তরে পণ্য খালাসের কাজ স্বাভাবিকভাবেই চলেছে।উল্লেখ্য, এই বন্দর দিয়ে দৈনিক ৪০০ থেকে ৫০০ ট্রাক পণ্য দেশে আমদানি ও এক থেকে দেড় শ ট্রাক পণ্য ভারতে রপ্তানি হয়ে থাকে।