প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বেনামে সম্পত্তি থাকলেই সাত বছরের জেল হবে ভারতে। সঙ্গে জরিমানা তো আছেই। ১ নভেম্বর থেকে এই আইনটি কার্যকর হবে। ভারতের সেন্ট্রাল বোর্ড অব ডাইরেক্ট ট্যাক্সেস বা কেন্দ্রীয় প্রত্যক্ষ কর বোর্ড বিশেষ এই আইনটি নিয়ে এ ঘোষণা দিয়েছে। এর ফলে বেনামে লেনদেন আইনত নিষিদ্ধ হচ্ছে। মূলত কালোটাকা বন্ধেই এই আইনটি করা হয়েছে। তবে ধর্মীয় ট্রাস্ট এর আওতার বাইরে থাকবে। নতুন এই আইনটির নাম দ্য বেনামি ট্রানজেকশনস (প্রহিবিশন) অ্যাক্ট। বাংলাদেশে এ ধরনের কোনো আইন নেই। তবে সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) বহু দিন ধরেই এ ধরনের একটি আইন প্রণয়নের সুপারিশ করে আসছে।