বেমেয়াদি হচ্ছে আইসিবি এএমসিএল ইসলামিক ফান্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেমেয়াদি তহবিল বা ফান্ডে রূপান্তরিত হচ্ছে আইসিবি এএমসিএল ইসলামিক মিউচুয়াল ফান্ড। বেমেয়াদি তহবিলে রূপান্তরের পর এটির নাম হবে আইসিবি এএমসিএল ইসলামিক ইউনিট ফান্ড।
পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) এক সভায় গত মঙ্গলবার তহবিলটি রূপান্তরের আবেদন অনুমোদন করা হয়।
তহবিলটি এর আগে শেয়ারবাজারে তালিকাভুক্ত একটি মেয়াদি তহবিল ছিল। মেয়াদ শেষে সেটি শেয়ারবাজার থেকে তালিকাচ্যুত হয়। এরপর তহবিলটির ইউনিটধারীদের মতামতের ভিত্তিতে এটিকে বেমেয়াদি তহবিলে রূপান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়। এরই
ভিত্তিতে নিয়ন্ত্রক সংস্থার কাছে আবেদন করা হলে সেটি অনুমোদন পায়।
বিএসইসি জানিয়েছে, রূপান্তরের পর এটি একটি বর্ধিষ্ণু তহবিল (গ্রোথ ফান্ড) হিসেবে পরিচালিত হবে। অর্থাৎ সময়ে সময়ে তহবিলটির আকার বাড়ানো যাবে। এটির সম্পদ ব্যবস্থাপকের দায়িত্বে থাকবে আইসিবি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি।