বেলারুশ থেকে ৫০ হাজার টন ইউরিয়া আমদানির প্রস্তাব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাষ্ট্রীয় পর্যায়ে বেলারুশ থেকে ৫০ হাজার মেট্রিক টন ইউরিয়া সার আমদানির প্রস্তাব দিয়েছেন শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া।বাংলাদেশ সফররত বেলারুশের উপপররাষ্ট্রমন্ত্রী সার্জেই এলেনিকের সঙ্গে বৈঠক করে শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া এ প্রস্তাব দেন। ঢাকায় গত রোববার বৈঠকটি অনুষ্ঠিত হয়।এতে শিল্পসচিব কে এইচ মাসুদ সিদ্দিকী এবং বেলারুশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এশিয়া ও আফ্রিকা বিভাগের প্রথম সচিব অলগা অজহিগালো উপস্থিত ছিলেন। শিল্প মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।দিলীপ বড়ুয়ার আহ্বানের প্রেক্ষিতে সার্জেই এলেনিক জানান, বেলারুশের উদ্যোক্তারা বাংলাদেশের সম্ভাবনাময় ওষুধ, কৃষি যন্ত্রপাতি, যোগাযোগ অবকাঠামো নির্মাণ, স্টিল ও জ্বালানি খাতে বিনিয়োগে এগিয়ে আসবেন।