বেলারুশে শুল্কমুক্ত সুবিধা চেয়েছে এফবিসিসিআই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন (এফবিসিসিআই) দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়ানোর লক্ষ্যে বেলারুশে পণ্য রপ্তানিতে শুল্কমুক্ত প্রবেশাধিকার চেয়েছে।বেলারুশের একটি ব্যবসায়ী প্রতিনিধিদলের সম্প্রতি ঢাকা সফরকালে এফবিসিসিআইয়ের নেতারা এই সুবিধা চান। সভায় এফবিসিসিআইয়ের ভারপ্রাপ্ত সভাপতি মো. জসিম উদ্দিন সভাপতিত্ব করেন। বেলারুশের ২৩ সদস্যবিশিষ্ট প্রতিনিধিদলের নেতৃত্ব দেন সে দেশের সাবেক শিল্প উপমন্ত্রী ভিটলে প্রিমা।এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এফবিসিসিআইয়ের সহসভাপতি মোস্তফা আজাদ চৌধুরী, পরিচালক মো. মমতাজ উদ্দিন, এস এম নূরুল হক, মনোয়ারা হাকিম আলী, সাবেক পরিচালক সাফকোয়াত হায়দার প্রমুখ। এফবিসিসিআইয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।