বেশির ভাগ প্রতিষ্ঠানের দাম কমলেও চাঙা ব্যাংকিং খাত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ বৃহস্পতিবার তালিকাভুক্ত বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দাম কমলেও ব্যাংকিং খাতে চাঙাভাব লক্ষ করা গেছে। দাম বাড়ায় শীর্ষ ১০-এর তালিকায় এই খাতেরই ১০টি প্রতিষ্ঠান রয়েছে। এ ছাড়া লেনদেনে শীর্ষ ১০-এর মধ্যে ব্যাংকিং খাতের সাতটি প্রতিষ্ঠান রয়েছে।খাত অনুযায়ী বিশ্লেষণ করলে দেখা যায়, আজ ব্যাংকিং খাতের ৩০টি প্রতিষ্ঠানের মধ্যে ২৮টিরই দাম বেড়েছে। অন্য খাতগুলোর মধ্যে সিমেন্ট খাতের পাঁচটির মধ্যে চারটির, সিরামিক খাতের পাঁচটির মধ্যে চারটির, প্রকৌশল খাতের ২১টির মধ্যে ১৯টির, আর্থিক প্রতিষ্ঠান খাতের ২১টির মধ্যে ২০টির, খাদ্য খাতের ১৩টির মধ্যে ১১টির, জ্বালানি খাতের ১১টির মধ্যে সবকটির, বিমা খাতের ৪৪টির মধ্যে ৪১টির, আইটি খাতের পাঁচটির মধ্যে সবকটির, বিবিধ খাতের নয়টির মধ্যে আটটির, মিউচুয়াল ফান্ডের ৩১টির মধ্যে ২৯টির, ওষুধ খাতের ১৯টির মধ্যে ১৪টির, সেবা খাতের চারটির মধ্যে চারটির, টেলিযোগাযোগ খাতের একমাত্র প্রতিষ্ঠান গ্রামীণফোনের ও বস্ত্র খাতের ২২টির মধ্যে ২০টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম কমে যায় আজ। গ্রামীণফোনের শেয়ারের দাম আজ চার দশমিক ৯৩ শতাংশ বা ১৩ টাকা কমে ২৪৮ থেকে ২৬৫ টাকার মধ্যে লেনদেন হয়।এদিকে আজ সবচেয়ে বেশি বেড়েছে ইসলামী ব্যাংকের শেয়ারের দাম। প্রতিষ্ঠানটির শেয়ারের দাম আজ আট দশমিক ৯৪ শতাংশ বা ৬৩.৭৫ টাকা বেড়ে ৭২২ থেকে ৭৮৫ টাকার মধ্যে লেনেদেন হয়। একই খাতের ন্যাশনাল ব্যাংক, সাউথইস্ট ব্যাংক, প্রাইম ব্যাংক, পূবালী ব্যাংক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, ঢাকা ব্যাংক, ডাচ-বাংলা ব্যাংক, ওয়ান ব্যাংক ও শাহজালাল ইসলামী ব্যাংক দাম বাড়ায় শীর্ষ ১০টি প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে। ডিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা যায়।লেনদেনে শীর্ষ ১০-এ থাকা ব্যাংক খাতের প্রতিষ্ঠানগুলো হলো: এনবিএল, প্রাইম ব্যাংক, সাউথইস্ট ব্যাংক, ইসলামী ব্যাংক, ওয়ান ব্যাংক, এবি ব্যাংক ও পূবালী ব্যাংক।