বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দাম কমেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ বৃহস্পতিবার তালিকাভুক্ত বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দাম কমেছে। তবে মিউচুয়াল ফান্ড খাতের বেশির ভাগ শেয়ারের দাম বেড়েছে।খাত অনুযায়ী বিশ্লেষণ করলে দেখা যায়, আজ ব্যাংক খাতের ৩০টির মধ্যে ১৮টির দাম কমে। এ ছাড়া সিমেন্ট খাতের পাঁচটির মধ্যে পাঁচটির, সিরামিক খাতের পাঁচটির মধ্যে চারটির, প্রকৌশল খাতের ২১টির মধ্যে ১৭টির, আর্থিক প্রতিষ্ঠান খাতের ২১টির মধ্যে ১৭টির, খাদ্য খাতের ১৩টির মধ্যে সাতটির, জ্বালানি খাতের ১১টির মধ্যে নয়টির, বিমা খাতের ৪৪টির মধ্যে ৩৭টির, বিবিধ খাতের নয়টির মধ্যে সাতটির, ওষুধ খাতের ১৯টির মধ্যে ১২টির, সেবা খাতের চারটির মধ্যে তিনটির, টেলিযোগাযোগ খাতের একমাত্র প্রতিষ্ঠান গ্রামীণফোনের ও বস্ত্র খাতের ২২টির মধ্যে ১৪টি প্রতিষ্ঠানের দাম কমে যায় আজ।তবে মিউচুয়াল ফান্ড খাতের ৩১টির মধ্যে ১৭টি প্রতিষ্ঠানের ইউনিটের দাম বাড়ে।ডিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা যায়।