বেশির ভাগ বাণিজ্যিক ব্যাংকের পরিচালন মুনাফা বৃদ্ধি পেয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ নতুন বছরের শুরু। বিদায় নেওয়া ২০১২ সালে দেশের আর্থিকখাত নানা সংকট ও প্রতিকূলতার মধ্য দিয়ে গেছে। তারপরও বেশিরভাগ বেসরকারি বাণিজ্যিক ব্যাংক আগের বছরের চেয়ে বেশি পরিচালন মুনাফা করতে সক্ষম হয়েছে। গ্যাস-বিদ্যুৎ না থাকায় দেশে বিনিয়োগে মন্দা অনেক দিন ধরেই। তার ওপর সময়মতো ঋণ আদায় করতে না পারায় বড় অঙ্কের খেলাপি ঋণ সৃষ্টি হয়েছে ব্যাংকগুলোতে। এ কারণে মুনাফা আয় কমেছে তাদের। বছরের প্রকৃত বা নিট আয় হিসাব করতে গিয়েও এর প্রভাব থাকবে। হল-মার্ক কেলেঙ্কারি আবিষ্কারের পর ব্যাংক খাতে নানা ধরনের নিয়ন্ত্রণমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। স্থানীয় ঋণপত্রের (এলসি) নামে কাগুজে ব্যবসা অনেকটা বন্ধ। ফলে এসব খাতে যে সুদ আয় ছিল, তা-ও হয়নি বছরের দ্বিতীয় ভাগ থেকে।বছরজুড়ে শেয়ারবাজারেও মন্দা ছিল। সেই মন্দায় ব্যাংকের বিনিয়োগও আটকে ছিল। মুনাফা আসেনি এ খাতেও।আমদানি কমে গেছে। পরিমাণে যতটা কমেছে, তার চেয়ে বেশি কমেছে দামে। ফলে আয় কমেছে ব্যাংকের। অর্থনীতির প্রধান কতগুলো খাতে সমস্যা হচ্ছে—এমন ইঙ্গিত-আভাস মেলে ব্যাংকারদের তথ্য থেকে। যেমন, রিয়েল এস্টেট বা আবাসন খাতের বেচাবিক্রি কমে গেছে। বেশ কিছু ঋণগ্রহীতা ভিন্ন খাতে বিনিয়োগ ও ব্যবসার জন্য ঋণ নিয়ে এ খাতে বিনিয়োগ করেছেন বড় মুনাফার আশায়। এখন বেচাবিক্রি না হওয়ায় ব্যাংকের টাকাও ফেরত আসছে না। এসব খাত থেকেও আয় যোগ হয়নি এবার।ব্যাংকাররা বলছেন, এমন যেসব কারণে বছরের তৃতীয় প্রান্তিক পর্যন্ত ব্যাংকের নিট মুনাফা কমেছে, সেগুলোই পরিচালন মুনাফার ওপর প্রভাব ফেলেছে। যোগাযোগ করা হলে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ বা এবিবির চেয়ারম্যান মোহাম্মদ নূরুল আমিন প্রথম আলোকে বলেন, ‘তৃতীয় প্রান্তিক পর্যন্ত যেসব কারণে নিট মুনাফা কমেছে, একই কারণে বছর শেষে পরিচালন মুনাফা কমতে পারে বলে আমার ধারণা।’ এর বেশি তিনি আর কোনো কথা বলতে চাননি।রাষ্ট্র খাতের চারটি বাণিজ্যিক ব্যাংকেরও পরিচালন মুনাফার তথ্য এখনো পাওয়া যায়নি। তবে আভাস মিলেছে, সেখানেও এবার মুনাফা আগেরবারের চেয়ে কম হবে।অন্যান্য বারের মতো এবারও ব্যাংকের আয়ের একটি বড় খাত হয়েছে প্রবাসীদের আয় (রেমিট্যান্স) দেশে আনা। আমদানি ব্যয় কমার পাশাপাশি রপ্তানিতে প্রবৃদ্ধি সামান্য। ফলে সেখানেও তেমন আয় বাড়েনি এবার। তার পরও ব্যাংকাররা বলছেন, গ্যারান্টি বা নিশ্চয়তা জাতীয় নন ফান্ডেড খাতে কমিশন আয় দিয়েই ব্যাংকের বেশির ভাগ আয় এসেছে।তবে সংশ্লিষ্ট কারও কারও মতে, এই যে বড় অঙ্কের পরিচালন মুনাফা, তারও মধ্যে বড় ধরনের হিসাবের ফাঁক বা ‘উইন্ডো ড্রেসিং’ থাকতে পারে।আর এ পরিচালনগত মুনাফা ব্যাংকের প্রকৃত মুনাফা নয়। নিট মুনাফাই ব্যাংকের প্রকৃত আয়। পরিচালনগত মুনাফা থেকে ঋণের বিপরীতে সঞ্চিতি (প্রভিশন) এবং কর (৪২ দশমিক ৫ শতাংশ) বাদ দিয়ে নিট মুনাফা নির্ধারণ করা হয়। উপরন্তু, বাংলাদেশ ব্যাংক নতুন ঋণ শ্রেণীকরণ ও প্রভিশনিং নীতিমালা করায় নিট মুনাফা প্রভাবিত হবে। ফলে নিট মুনাফা অনেকটা কমে আসবে।আবার ব্যাংক বিশেষে সাধারণ রিজার্ভ খাতে অর্থ বরাদ্দ রাখা হয়। ফলে শেয়ারবাজারে বিনিয়োগকারীকে অপেক্ষা করতে হবে নিট বা প্রকৃত মুনাফার হিসাব পাওয়া পর্যন্ত। আবার অনেক ক্ষেত্রেই নিট মুনাফা হলেও তার পুরোটা লভ্যাংশ আকারে বিতরণ করা হবে না। তাই শেয়ারে বিনিয়োগকারীদের লভ্যাংশ পাওয়ার হিসাব কষতে অপেক্ষা করতে হবে ব্যাংকের এজিএমের আগের পরিচালনা পর্ষদের সভার সিদ্ধান্ত পর্যন্ত। উপরন্তু, সংবাদপত্রের তথ্য প্রাপ্তিতে নানা বাধা রয়েছে। ফলে এমনও হতে পারে, কোনো ব্যাংক সূত্র একটি কাছাকাছি অঙ্কের পরিচালন মুনাফার তথ্য দিয়েছে। শত ভাগ সঠিক তথ্য না-ও হতে পারে। তার পরও বিশ্বব্যাপী পরিচালন মুনাফা প্রকাশ একটি স্বীকৃত বিষয়। যদিও বাংলাদেশে ব্যাংকিং খাতে এ পরিচালন মুনাফা প্রকাশে নানা বিধিনিষেধ রয়েছে। এ বিধিনিষেধ এসেছে এসইসির অনুরোধে বাংলাদেশ ব্যাংক থেকে। তবে শেয়ারবাজারে যাঁরা প্রতিনিয়ত কেনাবেচা করেন এবং যাঁদের কোনো ব্যাংকের শেয়ারে বিনিয়োগ রয়েছে, তাঁরা ব্যক্তি যোগাযোগের মাধ্যমেই এ তথ্য পান।সূত্রে পাওয়া তথ্যে দেখা যায়, বরাবরের মতো বেসরকারি খাতে ২০১১ সালেও পরিচালন মুনাফার শীর্ষে আছে ইসলামী ব্যাংক। ইসলামী ব্যাংকের পরিচালন মুনাফা হয়েছে এক হাজার ৮৩০ কোটি টাকা। আগের বছর ছিল এক হাজার ৪৭০ কোটি টাকা। ইসলামী ব্যাংকের আমানত ও বিনিয়োগ (ঋণ) পদ্ধতি ভিন্ন। ফলে তাদের হিসাবও ভিন্ন। উপরন্তু ব্যাংকটির আমানতের পরিমাণ বেসরকারি অন্য একক কোনো ব্যাংকের অনেক বেশি। সেই হিসাবে ইসলামী ব্যাংককে বাদ দিলে গত বছর সবচেয়ে বেশি পরিচালন মুনাফা করেছে প্রাইম ব্যাংক। এ ব্যাংকের মুনাফা এক হাজার কোটি টাকা।বাণিজ্যিক ব্যাংকগুলোর পরিচালন মুনাফাব্যাংক ২০১২ ২০১১ (কোটি টাকা) (কোটি টাকা)ইসলামী ব্যাংক ১৮৩০ ১৪৭০এবি ব্যাংক ১২৫ ৬০০ প্রাইম ব্যাংক ১০০০ ৮২৫ পূবালী ব্যাংক ৬৫০ ৫৯৭ন্যাশনাল ব্যাংক ৭৭০ ১০৪২সাউথইষ্ট ব্যাংক ৫৪৩ ৬০৫ব্র্যাক ব্যাংক ... ৫০৫সিটি ব্যাংক ৪৫০ ৪০৫এক্সিম ব্যাংক ৫৫০ ৪০৭ইউসিবিএল ৫৯০ ৬০৫ ঢাকা ব্যাংক ... ৪৬৩ এনসিসিবিএল ৪১০ ৪২২ ডাচ্-বাংলা ৫৫০ ৫১৪ উত্তরা ব্যাংক ৩৪০ ৩২০ শাহাজালাল ব্যাংক ৪৫৬ ৩৩৯ ইষ্টার্ণ ব্যাংক ৫৬৫ ৫১৭ব্যাংক এশিয়া ৪৪০ ৪১৭ মার্কেন্টাইল ব্যাংক ৩৬৩ ৩৯০ আইএফআইসি ব্যাংক ৩৪৬ ৩১৮ বেসিক ব্যাংক ২৮৫ ২৬২আল-আরাফাহ ব্যাংক ৪৬০ ৪৫০স্ট্যান্ডার্ড ব্যাংক ৩৫৩ ২৯১প্রিমিয়ার ব্যাংক ... ২৩৮দি ট্রাস্ট ব্যাংক ১৯৮ ২৪০মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক ১৩০ ১২৫ ওয়ান ব্যাংক ২৭১ ৩০৫ যমুনা ব্যাংক ৩২৫ ৩০৭এসআইবিএল ৩৮২ ৩০২ফার্স্ট সিকিউরিটি ব্যাংক ১৯৭ ১৬৩কমার্স ব্যাংক ৩০ ৩২