বেশিরভাগ কোম্পানির দাম বেড়েছে
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ বুধবার লেনদেনের শুরুতে বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। এর ফলে সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা লক্ষ করা যাচ্ছে। বেলা ১১টায় আধা ঘণ্টা শেষে বাজারের ঊর্ধ্বমুখী এই অবস্থা অব্যাহত রয়েছে।ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, আজ বেলা ১১টায় লেনদেনের আধা ঘণ্টা শেষে ডিএসইর সাধারণ মূল্যসূচক ১৪ পয়েন্ট বেড়ে ৪৪৯৫ পয়েন্টে দাঁড়িয়েছে। এর আগে সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় আজ লেনদেন শুরু হয়, যা এখনও অব্যাহত রয়েছে। এই সময়ে ডিএসইতে মোট ১৮৮টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ১২৪টিরই দাম বেড়েছে। কমেছে ৩৮টির আর অপরিবর্তিত রয়েছে ২৬টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।আলোচ্য সময়ে স্টক এক্সচেঞ্জটিতে ৬৫ কোটি টাকার লেনদেন হয়েছে।এই সময়ে ডিএসইতে লেনদেনে শীর্ষে থাকা প্রতিষ্ঠানগুলো হলো: আমরা টেকনোলজিস, ইউনাইটেড এয়ার, বেক্সিমকো, যমুনা অয়েল, তিতাস গ্যাস, সায়হাম টেক্সটাইল, রূপালী ইনস্যুরেন্স, তাল্লো স্পিনিং, বেক্সিমকো ফার্মা ও নাভানা সিএনজি প্রভৃতি।