বেশিরভাগ জমিতে লবণ চাষ শুরু হয়নি
মৌসুমের প্রায় দুই মাস পেরিয়ে গেলেও কক্সবাজারের আটটি উপজেলায় এখনো ৪০ হাজার একর জমিতে লবণ চাষ শুরু হয়নি।মাঠপর্যায়ে লবণের দাম আশঙ্কাজনকহারে কমে যাওয়ায় প্রান্তিক চাষিরা লোকসানের আশঙ্ককায় এবার মাঠে নামার সাহস পাচ্ছেন না বলে জানা গেছে। এর ফলে চলতি বছরে দেশে লবণ উৎ পাদনে ধস এবং সরবরাহে তীব্র সংকট দেখা দিতে পারে বলে মনে করা হচ্ছে। কক্সবাজার লবণচাষি সংগ্রাম পরিষদের সভাপতি আনোয়ার পাশা চৌধুরী প্রথম আলোকে জানান, এই মৌসুমে জেলার টেকনাফ, চকরিয়া, সদর, পেকুয়া, মহেশখালী ও কুতুবদিয়া উপজেলায় প্রায় ২০ হাজার একর জমিতে লবণ চাষ হলেও এখনো প্রায় ৪০ হাজার একর জমি পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে।লবণচাষিরা অভিযোগ করে জানান, সরকার দ্রুত ভারত থেকে লবণ আসা বন্ধ না করলে দেশের সম্ভাবনাময় লবণশিল্প ধ্বংস হবে এবং এতে কক্সবাজারের প্রায় ৫৫ হাজার প্রান্তিক চাষিসহ অন্তত পাঁচ লাখ মানুষ বেকায়দায় পড়বে।কক্সবাজার লবণ মিল মালিক সমিতির সভাপতি মো. রইছউদ্দিন জানান, দেশের মোট চাহিদার চেয়ে প্রায় দুই থেকে তিন লাখ টন বেশি উৎ পাদন হওয়া সত্ত্বেও একটি অসাধু চক্র ঘাটতির কথা বলে ভারত থেকে লাখ লাখ মেট্রিক টন লবণ নিয়ে এসে দেশের এই সম্ভাবনাময় শিল্পটিকে ধ্বংস করে দিচ্ছে। বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প সংস্থার (বিসিক) কক্সবাজারের লবণ উন্নয়ন প্রকল্প কার্যালয় সূত্র জানায়, গত মৌসুমে দেশে লবণের মোট চাহিদা ছিল ১৩ লাখ ৪০ হাজার মেট্রিক টন। এর বিপরীতে কক্সবাজারের আটটি ও চট্টগ্রামের একটি মিলে নয়টি উপজেলায় প্রায় ৭০ হাজার একর জমিতে ১৭ লাখ ৪০ হাজার মেট্রিক টন লবণ উৎ পাদিত হয়। এবারও লবণ উৎ পাদনের লক্ষ্যমাত্রা ১৭ লাখ মেট্রিক টন ধরা হয়েছে। কিন্তু বাজারে দাম কমে যাওয়ায় চলতি মৌসুমে উৎ পাদন অর্ধেকে নেমে আসতে পারে।কক্সবাজারের লবণ চাষিরা জানান, এক মণ লবণ উৎ পাদন করতে যেখানে ১০০ থেকে ১২০ টাকার মতো খরচ হয়, সেখানে তা বিক্রি করে পাওয়া যাচ্ছে মাত্র ৭০ থেকে ৮০ টাকা।কক্সবাজার-৩ (সদর-রামু) আসনের সাংসদ লুৎ ফুর রহমান কাজল প্রথম আলোকে বলেন, কক্সবাজারের চাষিরা উৎ পাদন বন্ধ করে দিলে বৈদেশিক মুদ্রা খরচ করে প্রতিবছর সরকারকে বিদেশ থেকে প্রায় এক হাজার কোটি টাকার লবণ আমদানি করতে হবে।