বেসরকারি ইপিজেডে কর-অবকাশ সুবিধা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেসরকারি রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (ইপিজেড) কর-অবকাশ সুবিধা প্রদানের প্রস্তাব করা হয়েছে।বেসরকারি উদ্যোগ উৎসাহিত করতে আগামী ২০১২-১৩ অর্থবছরের বাজেটে সরকারি ইপিজেডের পাশাপাশি বেসরকারি ইপিজেডে শিল্পপ্রতিষ্ঠান স্থাপনের ক্ষেত্রে কর-অবকাশ সুবিধা দেওয়ার প্রস্তাব করা হয়েছে।এ প্রসঙ্গে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বাজেট বক্তৃতায় বলেন, ‘দেশের সুষম উন্নয়ন ও শিল্পায়ন নিশ্চিত করার জন্য সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি উদ্যোগকে উৎসাহিত করা বর্তমান সরকারের অন্যতম লক্ষ্য। এ জন্য এ ধরনের সুবিধা প্রদানের প্রস্তাব করা হয়েছে।’ উল্লেখ্য, দেশে সরকারি ইপিজেড এলাকায় শিল্পায়নের ক্ষেত্রে কর-অবকাশ সুবিধা বিদ্যমান রয়েছে।