বেসরকারি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের মূসক অব্যাহতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেসরকারি পর্যায়ে উচ্চশিক্ষা-প্রতিষ্ঠানে মূল্য সংযোজন কর (মূসক) অব্যাহতি দিয়েছে সরকার।২০১২-১৩ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে এই মূসক সুবিধা দেওয়া হয়। গত বৃহস্পতিবার জাতীয় সংসদে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এ ঘোষণা দেন।প্রস্তাবিত বাজেটে বলা হয়, বেসরকারি বিশ্ববিদ্যালয়, বেসরকারি মেডিকেল কলেজ ও বেসরকারি প্রকৌশল কলেজ এখন থেকে মূসক অব্যাহতি সুবিধা পাবে।বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী বলেন, শিক্ষা খাতে স্বার্থ সংরক্ষণের জন্য সেবা খাতের আওতায় এই মূসক অব্যাহতি সুবিধা দেওয়া হয়েছে।বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর স্থান ও স্থাপনার ভাড়া গ্রহণকারীকে সেবা খাতের আওতায় মূসক অব্যাহতি দেওয়া হয়েছে। এ ক্ষেত্রে শর্ত হলো, যেসব বেসরকারি বিশ্ববিদ্যালয় সরকার ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের অনুমোদিত এবং ২০১৩ সালের মার্চ মাসের মধ্যে নিজস্ব ক্যাম্পাসে নিবন্ধিত কিংবা তালিকাভুক্ত প্রস্তুতকারক কিংবা উৎপাদনকারীর নেওয়া ভাড়ার ওপরই এই সুবিধা দেওয়া হবে।