বেসরকারি এনআরবি ব্যাংকের যাত্রা শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেসরকারি এনআরবি ব্যাংক লিমিটেডের যাত্রা শুরু হয়েছে। দেশে এটি হচ্ছে প্রবাসী উদ্যোক্তাদের দ্বিতীয় ব্যাংক।রাজধানীর একটি হোটেলে গত মঙ্গলবার রাতে এক অনুষ্ঠানে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত নতুন ব্যাংকের উদ্বোধন করেন। অনুষ্ঠানে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান, ঢাকায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা, যুক্তরাজ্যের ভারপ্রাপ্ত হাইকমিশনার নিকোলাস লো, এফবিসিসিআইয়ের সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমদ, ব্যাংকটির চেয়ারম্যান ইকবাল আহমেদসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। খবর বিজ্ঞপ্তি।