
বর্তমান বৈশ্বিক ব্যবসায়-বাণিজ্যের ক্ষেত্রে প্রযুক্তি ব্যবহারে জোর দিতে হবে। কারণ, ডিজিটাল কানেকটিভিটি বা সংযোগের মাধ্যমে এক মহাদেশে থেকে অন্য মহাদেশের সঙ্গেও সমন্বিতভাবে কাজ করা যায়। আর এ জন্য রয়েছে তথ্য পাওয়া ও বিনিময়ের অবারিত সব উৎস।
সামিট গ্রুপের চেয়ারম্যান মুহাম্মদ আজিজ খান সম্প্রতি সিঙ্গাপুরে ‘সাউথ এশিয়ান ডায়াস্পোরা কনভেনশন ২০১৬’ শীর্ষক এক সম্মেলনে এসব কথা বলেন। সম্মেলনে তিনি বলেন, বেসরকারি খাতই ভবিষ্যতে বৈশ্বিক উন্নয়নের নেতৃত্ব দেবে। ঢাকায় সামিট গ্রুপ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে।
সম্মেলনে সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লি সেইন লুং বলেন, ‘বর্তমানে কঠিন সময় চলছে বটে। তবে মনে রাখতে হবে যে এটি আবার শান্তি-সমৃদ্ধিরও সময়।’
বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি, শিপিং, সেবা ও তথ্যপ্রযুক্তি (আইটি) এবং যোগাযোগ খাতের একজন শীর্ষস্থানীয় উদ্যোক্তা হিসেবে তিনি এ সম্মেলনে যোগ দেন। ইনস্টিটিউট অব সাউথ এশিয়ান স্টাডিজ (আইএসএএস) সম্মেলনটির আয়োজন করে। এতে দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের নীতিনির্ধারক, ব্যবসায়ী-উদ্যোক্তা ও গবেষকেরা যোগ দেন।