প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাম্প্রতিক সময়ের নানা বাধাবিঘ্ন সত্ত্বেও বেসরকারি খাত অর্থনৈতিক অগ্রযাত্রা অব্যাহত রাখবে। এ জন্য বেসরকারি খাতকে সরকার প্রয়োজনে আর্থিক প্রণোদনাসহ সব সুযোগ-সুবিধা দেবে। ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (ডিসিসিআই) নবনির্বাচিত পর্ষদ সদস্যরা গতকাল সোমবার পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সঙ্গে দেখা করতে গেলে তিনি এ কথা বলেন। মোট দেশজ উৎপাদনে (জিডিপি) ডিসিসিআইয়ের অবদান ৫ দশমিক ৭ শতাংশ উল্লেখ করে সংগঠনের সভাপতি হোসেন খালেদ বলেন, ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতে সাড়ে ৩৫ শতাংশ কর্মসংস্থান হলেও এ খাতকে ব্যাংকঋণের সবচেয়ে বেশি সুদ দিতে হয়। বছরে এই হার ২৫ ভাগ। এটা ১০ ভাগের নিচে আনা দরকার।
নিজস্ব প্রতিবেদক