বেসরকারি ছয় প্রকল্পে ২৩ কোটি ৫০ লাখ ডলারের বিদেশি ঋণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিদেশি ঋণ বা সরবরাহকারী ঋণ যাচাইবিষয়ক কমিটি গতকাল বুধবার বেসরকারি খাতের ছয়টি প্রকল্পে ২৩ কোটি ৫০ লাখ ডলার ঋণ গ্রহণের অনুমোদন দিয়েছে। কমিটির আহ্বায়ক ও বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। এতে প্রধানমন্ত্রীর কার্যালয়, অর্থ মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয় ও বিনিয়োগ বোর্ডের প্রতিনিধিসহ কমিটি সচিবালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।যে ছয়টি প্রকল্পে ঋণ অনুমোদন করা হয়েছে সেগুলো হলো: ইউনিক হোটেলের (দ্বিতীয় ইউনিট) জন্য সাড়ে তিন কোটি ডলার, আবুল খায়ের স্টিল মেলটিং লিমিটেডের জন্য নয় কোটি ডলার, পাওয়ার গ্রিড কোম্পানি বাংলাদেশের জন্য দুই কোটি ৪০ লাখ ডলার, অপেক্স গ্রুপের জন্য আড়াই কোটি ডলার, এয়ারটেল বাংলাদেশের জন্য পাঁচ কোটি ৮০ লাখ ডলার (বিলম্বিত প্রদান) এবং মাহমুদ জিনস লিমিটেডের জন্য ৩০ লাখ ডলার। এসব ঋণের জন্য সর্বোচ্চ সুদের হার হবে তিন মাসের লাইবর (লন্ডন ইন্টারব্যাংক অফার রেট) হারের সঙ্গে সাড়ে চার শতাংশ হার যোগ করে প্রাপ্ত হার, যা কিনা এখন ৪ দশমিক ৮৫ শতাংশ হয়।