বেসরকারি পাটকলে ঈদের আগে বোনাস মজুরি কমিশন দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদের আগে ব্যক্তি মালিকানাধীন কলকারখানায় নতুন মজুরি কমিশন ও পিস রেট দ্রুত বাস্তবায়ন এবং শ্রমিকদের বোনাস প্রদান ও শ্রম আইন সংশোধনের দাবি জানিয়েছে ব্যক্তি মালিকানাধীন পাটকল ও সুতাকল সিবিএ সংগ্রাম পরিষদ।

খুলনা জেলা প্রশাসকের কাছে গতকাল বোরবার দেওয়া এক স্মারকলিপিতে এ দাবি জানানো হয়। এতে বলা হয়, দীর্ঘ ২৮ বছর পর বর্তমান সরকার ব্যক্তি মালিকানাধীন কল-কারখানার জন্য মজুরি কমিশন ঘোষণা করে। কিন্তু এখনো ঢাকা, খুলনা, চট্টগ্রাম, যশোরসহ বেশ কটি কারখানার মালিক তা কার্যকর করেননি। 

স্মারকলিপি পেশকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পরিষদের প্রধান সমন্বয়ক জাহাঙ্গীর আলম, আহ্বায়ক শেখ তৈয়েবুর রহমান প্রমুখ। এর আগে শ্রমিকেরা নগরে বিক্ষোভ মিছিল বের করেন। এ ছাড়া আগামী ২ আগস্ট নতুন কর্মসূচি ঘোষণা করবে বলে জানায় সিবিএ পরিষদ।