বেসরকারি বিনিয়োগের গন্তব্যস্থল প্রশ্নবোধক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দেশে বেসরকারি বিনিয়োগের গন্তব্যস্থল প্রশ্নবোধক হয়ে উঠছে। অর্থনীতিবিদেরা আজ রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় প্রাক্-বাজেট আলোচনায় এ কথা বলেছেন বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। আজ মঙ্গলবার সন্ধ্যায় এ আলোচনা অনুষ্ঠিত হয়।
অর্থমন্ত্রী বলেন, এখানে কালোটাকা একটি বিষয়। এটা কীভাবে নিয়ন্ত্রণ করা যায়, সে ব্যাপারে চেষ্টা করতে হবে। অনেকেই সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় ‘সেকেন্ড হোম’ করেছেন বলে পত্রপত্রিকায় খবর প্রকাশিত হয়েছে।
ব্যাংকিং খাত নিয়ে অর্থমন্ত্রী বলেন, ব্যাংকিং খাতের প্রবৃদ্ধি ভালো। কিন্তু নিয়মনীতির কিছুটা সমস্যা রয়েছে। ব্যাংক কমিশন গঠন করা এখন সময়ের দাবি বলে মনে হচ্ছে। তিনি বলেন, দেশে জমির সীমাবদ্ধতার কারণে অর্থনীতিবিদেরা গ্রামে বহুতল ভবন করার পরামর্শ দিয়েছেন। এটি করে দক্ষিণ কোরিয়া সফল হয়েছে।