বেসরকারি বিশ্ববিদ্যালয় নিয়ে বৈঠক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর বর্তমান অবস্থা নিয়ে এক জরুরি বৈঠক সম্প্রতি রাজধানীর গুলশান ক্লাবে অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতির আয়োজনে এ বৈঠকে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি শেখ কবীর হোসেন। বৈঠকে কয়েকটি বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক কার্যক্রমে বিঘ্ন সৃষ্টির জন্য একশ্রেণির উচ্ছৃঙ্খল শিক্ষার্থীকে দায়ী করে তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় গতকাল রোববার থেকে সব বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক শিক্ষা কার্যক্রম চালিয়ে যাওয়ারও সিদ্ধান্ত হয়। বিজ্ঞপ্তি।